যাচ্ছে যে, এ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার এক শ্রেণির শিক্ষকরা প্রাইভেট ও কোচিং বানিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন। এমতাবস্থায় কোচিং সেন্টারের সঙ্গে জড়িত শিক্ষকদেরকে একগুচ্ছ নির্দেশনা দিয়ে, তা অবশ্যই অনুসরণ করতে বলা হয়েছে। নি র্দেশনাগুলো হলো- কোনো শিক্ষক তার কর্মস্থল বা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না; কোনো শিক্ষক তার নিজ নামে, অন্যের নামে বা অন্য কোনো উপায়ে কোচিং সেন্টার পরিচালনা করতে পারবেন না অথবা পরিচালিত কোচিং সেন্টারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবেন না; কোনো শিক্ষক প্রতিষ্ঠানের ক্লাস ফাঁকি দিয়ে কোচিং করাতে পারবেন না; তবে প্রয়োজনে এবং প্রতিষ্ঠান প্রধানের লিখিত অনুমতিক্রমে টিউশন বা কোচিং করাতে পারবেন; কোনো শিক্ষক কোচিং করানোর জন্য শিক্ষার্থীদের মানসিকভাবে প্রভাবিত করতে পারবেন না বা ক্লাস কম পড়িয়ে কোচিং এ পড়ানোর জন্য বাধ্য করতে পারবেন না; কোনো শিক্ষক কোচিং-এ পড়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। এছাড়াও জানানো হয়, কোন শিক্ষক প্রাইভেট বা কোচিং বানিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে সরকারি বি...
Comments
Post a Comment